বয়স্ক ও বিধবা ভাতা কী?
বয়স্ক ও বিধবা ভাতা বাংলাদেশ সরকারের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে সমাজের দরিদ্র, অসহায় এবং দুর্বল মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বার্ধক্য ভাতা মূলত ৬৫ বছর বা তার বেশি বয়সী দরিদ্র বয়স্ক পুরুষ এবং ৬২ বছর বা তার বেশি বয়সী দরিদ্র মহিলাদের প্রদান করা হয়, যাতে তারা তাদের জীবনের শেষ পর্যায়ে কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারেন। অন্যদিকে, দরিদ্র বিধবা মহিলাদের সাহায্য করার জন্য বিধবা ভাতা প্রদান করা হয়, যাতে তারা সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারে এবং তাদের ন্যূনতম চাহিদা পূরণ করতে সক্ষম হয়। এই দুটি ভাতা কর্মসূচি দেশের দরিদ্র জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকারের মানবিক উদ্যোগের প্রতিফলন হিসেবে কাজ করছে।
অনলাইনে বয়স্ক ও বিধবা ভাতার জন্য আবেদনের খরচ?
অনলাইনে বয়স্ক ও বিধবা ভাতার জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে। সরকার এর জন্য কোনও ফি বা চার্জ নেয় না। আবেদনকারী যদি তার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বাড়ি থেকে আবেদন করেন, তাহলে তার কোনও খরচ হবে না। তবে, যদি কেউ ইন্টারনেট ক্যাফে বা কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করেন, তাহলে তাকে সাধারণত ২০ থেকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হতে পারে। এছাড়াও, ছবি স্ক্যান বা প্রিন্ট করার জন্য সামান্য অতিরিক্ত খরচ হতে পারে। সব মিলিয়ে, অনলাইনে বার্ধক্য ভাতার জন্য আবেদন করা একটি সহজ এবং কম খরচের প্রক্রিয়া, যা যে কেউ খুব সহজেই সম্পন্ন করতে পারে।
এই নিয়মে খুব সহজে আবেদন করুন
প্রথমত, আপনি ওয়েবসাইটঃ https://dss.bhata.gov.bd/online-application এ যাবেন
১ম ধাপ: প্রথমে আপনি উপরে ওয়েবসাইটে যাবেন। আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন ধরনের ভাতা কার্যক্রমের অংশগ্রহণ করবেন। এরপরে হচ্ছে আমরা যার বয়স্ক/বিধবা ভাতার জন্য আবেদন করব আমরা সেটির হচ্ছে যাচাই করব। অর্থাৎ আবেদনকারী যাচাই করুন। প্রথমে আপনার হচ্ছে সম্পূর্ণ নাম বাংলায় দিবেন। এরপরে ইংরেজিতে এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার। এরপর আপনার জন্ম তারিখ এরপর এখানে যে ক্যাপচা কোডটি পূরণ করে জাতীয় পত্র যাচাই অপশনে ক্লিক করুন।

২য় ধাপ: এরপর আপনি নিচের দিকে আসবেন এরপরে দেখেন আপনার ব্যক্তিগত এখানে তথ্য দিতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনার ছবি ছবি আপনি হচ্ছে সিলেক্ট করবেন সেই ছবিটি অবশ্যই আপনার হচ্ছে 200 কিলোবাইট এর কম হতে হবে এরপর পরে আপনার হচ্ছে সিগনেচার। সিগনেচারটা আপনার হচ্ছে 200 কিলোবাইট এর কম হতে হবে। এরপরে আপনার হচ্ছে পিতার নাম। আপনার পিতার নাম অবশ্যই আপনার এনআইডি কার্ডের না কার্ডে যেভাবে লিখা আছে আপনার ভোটার আইডি কার্ডে এন আইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে লিখা আছে আপনি সেভাবে লিখবেন আর কি বাংলায় প্রথমে। এরপরে আপনার হচ্ছে পিতার নাম। ইংরেজিতে আপনি হচ্ছে ঠিক যেভাবে আপনার ইংরেজিতে যেটা হবে সেটা হচ্ছে আপনি লিখবেন আর এরপরে হচ্ছে আপনার মাতার নাম বাংলায় আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড অনুসারে এরপরে হচ্ছে আপনার মাতার নাম ইংরেজিতে এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার।
অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন।অবশ্যই আপনি সেই মোবাইল নাম্বারটি দিবেন। অন্য মোবাইল নাম্বার দিবেন না। না হলে আপনার ভাতা ভাতা প্রদানের ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনার আবেদন পত্রটিতেই ঝামেলা হবে। এরপরে আপনার বৈবাহিক অবস্থা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি বিবাহিত অবিবাহিত বিধবা বা অন্যান্য । এরপরে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন এরপর জাতীয়তা নরমালি চলে আসবে। এরপরে আপনি আপনার বয়সটি ক্যালকুলেটর ক্যালকুলেট করে নিবেন নিয়ে আপনি এখানে বসাবেন । এরপর আপনি আপনার লিঙ্গও সিলেক্ট করবেন । এবার শিক্ষাগত যোগ্যতা যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার পেশা ।

৩য় ধাপ: এরপরে আপনার যোগাযোগের তথ্য। আপনার স্থায়ী ঠিকানা। আপনার স্থায়ী ঠিকানার এখানে আপনি আপনার বিভাগ আপনার জেলা আপনার এলাকার ধরণ অর্থাৎ আপনার এলাকাটি কেমন পৌরসভা না ইউনিয়ন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার বাকি তথ্য জেলা পৌরসভা সেটা হচ্ছে কোনটা সেটা সিলেক্ট করবেন আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন আপনার পোস্ট কোড দিবেন এবং এরপরে আপনার গ্রাম বাড়ি নাম্বার রোড নাম্বার ব্লক নাম্বার বা সেকশন বা যেটা থাকবে সেটা আপনি দিবেন।
আপনার পরবর্তী তথ্য আপনার কাজ এবং আপনার বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে পরিবর্তিত হবে। যদি এটি স্থায়ী ঠিকানার মতো হয়, তাহলে আপনি এখানে ক্লিক করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।

৪র্থ ধাপ : এরপরে আপনার বয়স্ক ভাতা এবং আপনার স্বাস্থ্য বা কর্মক্ষমতা সম্পর্কিত তথ্যের বিস্তারিত তথ্য রয়েছে। অর্থাৎ, আপনি সম্পূর্ণরূপে অক্ষম কিনা বা যাই হোক না কেন। তারপর সরকারি সুবিধা পাওয়ার বিবরণ। আপনি কোন সুবিধা পেয়েছেন কিনা, তা নির্বাচন করুন। এরপরে আপনার জমির মালিকানা, আপনার কত জমি আছে, আপনি গৃহহীন কিনা অথবা আপনার জমি ০.৫ একরের নিচে নাকি এক একরের উপরে এবং আরও কী। অর্থাৎ, যদি আপনার আয় ০.৫ এর নিচে হয়, তাহলে আপনি তা নির্বাচন করবেন। এরপরে আপনার বাসস্থান, নিজস্ব ভাড়া, অন্যান্য, আপনার বার্ষিক আয়, যা আপনি নির্বাচন করবেন।
এরপরে এই পরিবারের কোনও সদস্য গত এক বছরে সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে কোনও সহায়তা পেয়েছেন কিনা। অর্থাৎ, আপনার পরিবারের কোন সদস্য আপনার সাথে খাচ্ছেন, তারা কোন সুবিধা পান, আপনার থাকার ব্যবস্থা, আপনার নিজস্ব ভাড়া এবং অন্যান্য বার্ষিক আয়? এরপর, গত এক বছরে এই পরিবারের কোনও সদস্য সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় কোনও সহায়তা পেয়েছেন কিনা তা নির্বাচন করুন। অর্থাৎ, আপনার পরিবারের কোনও সদস্য আপনার সাথে খাচ্ছেন কিনা, তারা কোন সুবিধা পাচ্ছেন তা নির্বাচন করুন। যদি হ্যাঁ হয়, তাহলে হ্যাঁ নির্বাচন করুন, যদি না হয়, তাহলে না নির্বাচন করুন।

৫ম ধাপ : এরপর, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ধরণ নির্বাচন করুন, কোনটি মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট। যদি মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং হয়, তাহলে আপনি MFS অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নির্বাচন করবেন। তারপর অ্যাকাউন্টের মালিকানা যার নিজের পরিবারের সদস্যের হবে অথবা যদি এটি আপনার নিজস্ব হয়, তাহলে আপনি নিজেই এটি নির্বাচন করবেন। কোন ধরণের MFS অ্যাকাউন্ট এবং নগদ বিকাশ রকেট ইউপে, আপনি সেটি নির্বাচন করবেন। তারপর আপনার মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বর, কোনটি সেটি। ঠিক আছে এবং অবশ্যই এই মোবাইল নম্বরে আপনার নগদ বিকাশ রকেট ইউপে অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। আপনাকে আপনার নগদ অথবা বিকাশ একাউন্ট নাম্বার থাকতে হবে এটা অবশ্যই ভালোমতো খেয়াল রাখবেন। যদি আপনার কোনও ইমেল থাকে, তাহলে তা দিন। কোন প্রয়োজন নেই।
আপনি কি নমিনির তথ্য দিতে চান? যদি আপনার নমিনির তথ্য থাকে প্রদান করতে চান তাহলে হ্যাঁ সিলেক্ট করে বাকিগুলো ফিলাপ করবেন। আর যদি আপনি না করতে চান তাহলে না সিলেক্ট করবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে আর কোন প্রকার ইনফরমেশন দিতে হবে না। সেক্ষেত্রে আপনার আবেদন প্রক্রিয়াটি আবেদনের ইনফরমেশন দেওয়া শেষ হয়েছে।

৬ষ্ঠ ধাপ : এবার আপনার যোগ্যতার অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো ফিলাপ করবেন আর কি। যে খানার সদস্য সংখ্যা আপনার অর্থাৎ আপনার সাথে একই সাথে খায় এরকম সদস্য সংখ্যা কতজন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার খানাতে শিশুর সংখ্যা কতজন আছে সেটা সিলেক্ট করবেন এরপর আপনার হচ্ছে খানার প্রধানের বয়স অর্থাৎ যে প্রধান তার বয়স কত এরপর হচ্ছে খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন কতটুকু তার ডিগ্রি আছে। যদি কোন শিক্ষা থাকে শিক্ষা অথবা নিরক্ষর যেটা হবে সেটা দিবেন। এরপর হচ্ছে স্বামী স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন যেটা যদি নিরক্ষর হয় তাহলে নিরক্ষর সিলেক্ট করবেন আপনার খানার সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন কিনা যদি কৃষি খাত হয় তাহলে কৃষি খাত সিলেক্ট করবেন আপনার খানার সকল সদস্যের মালিকানাদিন মোট জমির পরিমাণ কত সেটা হচ্ছে সিলেক্ট করবেন এরপর হচ্ছে গত এক বছর আপনার খানা বিদেশ অবস্থানত কারো নিকট হতে কোন অর্থ গ্রহণ করেছে কিনা সেটা সিলেক্টকরবেন।
এরপরে হচ্ছে আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে কিনা সেটা সিলেক্ট করবেন। আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা সেটা সিলেক্ট করবেন। আপনার খানায় খাবার পানির উৎস কি? টিউব অয়েল নাকি সাপ্লাই সেটা সিলেক্ট করবেন। খানার সদস্যগণ কি ধরনের পায়খানার টয়লেট ব্যবহার করে সেটা। এবার হচ্ছে আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলো কোনটি আছে সেটি হচ্ছে আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার হচ্ছে ঘরের সংখ্যা সিলেক্ট করবেন। এরপরে আপনি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি হচ্ছে যে আপনার ফর্ম জমা দেওয়াটা আসলে আপনি কি আপনার আবেদন জমা দিয়ে নিশ্চিত করছেন কিনা? জমা দেওয়া সম্পন্ন করতেছেন কিনা? যদি আপনি নিশ্চিত বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদন পত্রটি পুরোপুরিভাবে যে হ্যাঁ আপনি জমা দিয়ে দিচ্ছেন এটা নিশ্চিত হয়ে যাবে আর কি আমরা এখন এটা নিশ্চিত করলাম ওকে এরপরে হচ্ছে আপনার এখানে লেখা দেখেন আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে।

৭ম ধাপ : আপনার এপ্লিকেশন ট্রকিং এটি আপনার আবেদন স্থিতি ট্র্যাক করতে আপনি এখান থেকে আপনার আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন । আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদন পত্রটি ডাউনলোড করে নিবেন।

আপনি যেকোনো সময় ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার আবেদনের অবস্থান জানতে পারবেন জানার জন্য
এই ওয়েবসাইটে যান : https://dss.bhata.gov.bd/application-tracking